১৯ মার্চ, ২০২১ ০৯:৫৭ পিএম

৩৯তম বিসিএসের ডা. মামুনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

৩৯তম বিসিএসের ডা. মামুনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
গুরুতর আহত ডা. আল মামুন। ছবি: ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহের ভালুকা বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় ৩৯তম বিসিএসের (স্বাস্থ্য) ক্যাডার ডা. আল মামুনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। গুরুতর আহত এ তরুণ চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা যাওয়ার জন্য ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ডা. মামুন। এ সময় ঢাকা পৌঁছানের কথা বলে তাঁকে প্রাইভেটকারে তুলে নেয় ছিনতাইকারীরা। পরে তাঁকে হাত-পা বেঁধে ভালুকা বনের ভেতর ফেলে রেখে যায় তারা।

ঘটনার বর্ণনা দিয়ে ডা. আল মামুন বলেন, ‘টাঙ্গাইলে এলেঙ্গা হতে ঢাকা আসার পথে ছিনতাইকারীর কবলে পড়ি। ছিনতাই কারীরা প্রচণ্ড মারধর করেছে। মুখে, চোখে, গলায় বেশি আঘাত করে। বাম পায়ে হাতুড়ি দিয়ে হাঁটু জয়েন্টে আঘাত করেছে। ময়মনসিংহের ভালুকার হাজি বাজারের কাছে দু হাত বেঁধে রাস্তার পাড়ে ঝোপের মাঝে ফেলে রেখে গিয়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। ওখানে সহকর্মীরা বেশ সহযোগিতা করেছেন। তারা পরে একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আমি রাত দুইটায় ঢাকার বাসায় পৌঁছি। এখন বাসায় আছি।’

বর্তমানে ভালো আছেন জানিয়ে ডা. আল মামুন বলেন, ‘আমি এখন আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের দোয়ায় হয় তো জীবনটা ফিরে পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।’

তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত তিনি। 

মানিকগঞ্জের সন্তান ডা. মামুন ফরিদপুর মেডিকেল কলেজ (এফএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক