১৯ মার্চ, ২০২১ ১০:১৯ পিএম

চমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ কামাল আর নেই

চমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ কামাল আর নেই
অধ্যাপক ডা. শেখ ম কামাল উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ ম কামাল উদ্দিন আহমেদ আর নেই। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্জিকোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৯ বছর।

অধ্যাপক ডা. শেখ ম কামাল উদ্দিন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও নাক-কান-গলা (ইএনটি) বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সাবেক ডিন।

প্রবীণ এই শিক্ষক এবং চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদসহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তারা।

অধ্যাপক ডা. শেখ ম কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক