৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর রিট খারিজ, ১৯ মার্চেই পরীক্ষা
মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে স্বাস্থ্যবিধি মেনে ১৯ মার্চই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বূধু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।
তারা বলছেন, ৪১তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তোলেন তারা।
একই দাবিতে সোমবার (১৬ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে তাদের একাংশ। পরীক্ষার্থীদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করতে হবে।
তবে পিএসসি জানিয়েছে, এমনিতেই চারটি বিসিএসের জট লেগেছে। এ ছাড়া এই পরীক্ষাটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকায় হবে। স্বাস্থ্যওবিধিও কঠোরভাবে মেনে পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক দিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পিএসসির ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।
-
৩০ এপ্রিল, ২০২৪
-
৩০ এপ্রিল, ২০২৪
৪১তম বিসিএস
১৭১ ডেন্টাল সার্জনকে বিভিন্ন উপজেলায় পদায়ন
-
২৮ এপ্রিল, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২২
-
২৯ নভেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
০৫ ডিসেম্বর, ২০২১
-
১৬ মার্চ, ২০২১