১৬ মার্চ, ২০২১ ০১:০৯ পিএম

সলিমুল্লাহ মেডিকেল ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটি

সলিমুল্লাহ মেডিকেল ইন্টার্নি চিকিৎসক পরিষদের নতুন কমিটি
ইন্টার্নি চিকিৎসক পরিষদের নবনির্বাচিত সদস্যরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগস্ট-জানুয়ারি, ফেব্রুয়ারি-জুলাই সেশন ও ডেন্টাল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নবনির্বাচিত চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন।

রোববার (১৪ মার্চ) মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে আগস্ট-জানুয়ারি সেশনে ডা. দেবাশীষ আচার্য সভাপতি, সাধারণ সম্পাদক পদে ডা. ফাহাদ আল হাসান, ফেব্রুয়ারি- জুলাই সেশনে সভাপতি পদে ডা. সর্বজিৎ রায় ও ডা.নাজমুলুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া ডেন্টাল ইউনিটে ডা. আব্দুল্লাহ আল মামুন সভাপতি ও ডা.কামরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত চিকিৎসক নেতারা  চিকিৎসক সমাজের অবিভাবক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সহযোগীতা ও দোয়া কামনা করেন। পরিষদের কার্যক্রম আরও  সুন্দর এবং গতিশীল করার আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত ইন্টার্নি চিকিৎসক নেতারা।

►নির্বাচিতদের তালিকাটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক