এসওএসবির তিন দিনব্যাপী জাতীয় সেমিনার শুরু
মেডিভয়েস রিপোর্ট: সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (এসওএসবি) জাতীয় সেমিনার শুরু হয়েছে। আজ শনিবার (৬ মার্চ) সকাল ৯টায় গাজীপুরে শুরু হওয়া সেমিনার চলবে ৮ মার্চ পর্যন্ত।
দেশের সার্জনদের দক্ষতা বৃদ্ধি ও সার্জারিতে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটানোর লক্ষ্যে সেমিনারে দেশের সকল ফ্যাকাল্টির সার্জনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রে জানা গেছে, ফিজিক্যাল ও ভার্চুয়াল দুইভাবেই অংশগ্রহণ করেছেন সারাদেশের সার্জনরা। আজ শনিবার ও আগামীকাল রোববার সারাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করে বিভিন্ন অপারেশন সম্পন্ন হবে। এসব অপারেশন ভার্চয়ালি সারাদেশের সকল সার্জনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রতিথযশা সার্জনদের ১২৬টি প্রবন্ধটি উপস্থাপন করা হবে।
প্রসঙ্গত, দেশের বিশিষ্ট সার্জনদের প্রচেষ্টায় ১৯৭৯ সালে যাত্রা শুরু করে সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি)। প্রায় ৮-১০ জন সার্জনের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে সংগঠনটি। সময়ের ব্যবধানে দেশের প্রায় তিন হাজার সার্জনের এক হাজার ৩৯৮ জন এ সোসাইটিতে যুক্ত হয়েছেন।
সোসাইটির চলমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম। ট্রেজারার পদে আছেন এই বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের।
সহ সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা এস কিউ এম কামরুল আখতার সঞ্জু দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম ও বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. আরিফ সালাম খান।
কার্যকরী সদস্য হিসেবে আছেন প্রফেসর ডা. এবিএম জামাল, প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডা. সাইফ উদ্দিন আহমেদ, ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপু, ডা. নাজমুল হক মাসুম, ডা. মাহবুবুর রহমান কচি, ডা. সাইয়্যেদ মাসুদ রেজা।
-
২০ সেপ্টেম্বর, ২০২২
-
০৭ জানুয়ারী, ২০২২
-
২৬ ডিসেম্বর, ২০২১
-
০৬ মার্চ, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
করোনা পরিস্থিতিতে আয়োজনে ভিন্নতা
এসওএসবির জাতীয় সেমিনার ৬-৮ মার্চ