এসওএসবির সভাপতির দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম
মেডিভয়েস রিপোর্ট: সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। গত ৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব বুঝে নেন তিনি।
এ সময় স্বাস্থ্য মহাপরিচালককে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁর গতিশীল নেতৃত্বে এসওএসবির কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন নননির্বাচিত সভাপতি। এ সময় এসওএসবির সাধারণ সম্পাদক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দেশের সার্জনদের সবচেয়ে বড় সংগঠন সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সাধারণ সম্পাদক হন অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া (শাহীন)।
সম্প্রতি সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ট্রেজারার পদে নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সারদার আবদুন নাঈম, অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শেলি ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।
এছাড়াও সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. এস এম কামরুল আক্তার সানজু, সাংগঠনিক সম্পাদক পদে ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম ও বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. এ জি এম মাহফুজুর রহমান নির্বাচিত হন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. তাওহীদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপ, ডা. সৈয়দ মাসুদ রেজা, ডা. মো. নাজমুল হক মাসুম, ডা. মো. মাহবুবুর রহমান কচি, ডা. শাওন শাহরিয়ার, ডা. মো. রাজিবুল হক, ডা. অরুন কুমার পাল।