০৬ জানুয়ারী, ২০২২ ০৮:৫৫ পিএম

করোনা শনাক্তের হার পাঁচ শতাংশ ছুঁই ছুঁই

করোনা শনাক্তের হার পাঁচ শতাংশ ছুঁই ছুঁই
 আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫টি  নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক ৮৬ শতাংশ। যা গত তিন মাসের হিসেবে সবথেকে বেশি।

 আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধিদফতরের তথ্যমতে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ১৪০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯৫০ জন, আর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। শতাংশের হিসাবে কেবলমাত্র ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে ফরিদুপরে শনাক্ত হয়েছেন ছয় জন, গাজীপুরে পাঁচ জন, কিশোরগঞ্জে চার জন, নারায়ণগঞ্জে ১০ জন। গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও শরীয়তপুরে শনাক্ত হয়েছেন একজন করে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় শনাক্ত হয়েছেন চার জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৫৩ জন, কক্সবাজার ও কুমিল্লায় সাত জন করে, চাঁদপুরে ৯ জন, ফেনীতে চার জন, বান্দরবানে দুই জন, আর রাঙ্গামাটি ও নোয়াখালীতে শনাক্ত হয়েছেন একজন করে।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১১ জন, বগুড়ায় ৯ জন, নাটোরে চার জন, নওগাঁয়ে দুই জন, আর পাবনা জেলায় শনাক্ত হয়েছেন একজন।

রংপুর বিভাগের রংপুর জেলায় তিন জন ও  নীলফামারীতে শনাক্ত হয়েছেন একজন।

খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলায় ছয় জন করে, কুষ্টিয়ায় চার জন এবং  চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন একজন।

বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে শনাক্ত হয়েছেন একজন করে, আর সিলেট বিভাগের সিলেট জেলায় ১৩ জন এবং মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক