১২ অগাস্ট, ২০২৫ ০৪:৪৮ পিএম

এসিএস সম্মেলনে ট্রমা বিষয়ক গবেষণা উপস্থাপনে সুযোগের হাতছানি বাংলাদেশের

এসিএস সম্মেলনে ট্রমা বিষয়ক গবেষণা উপস্থাপনে সুযোগের হাতছানি বাংলাদেশের
আমেরিকান কলেজ অব সার্জন্স আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের পোস্টার।

মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য আমেরিকান কলেজ অব সার্জন্স (এসিএস) আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। কলেজের ট্রমা বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের ‘রেসিডেন্ট ট্রমা পেপারস কম্পিটিশনে’ গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পেতে পারেন একজন বাংলাদেশি প্রশিক্ষণার্থী চিকিৎসক। তবে এর আগে দুটি ধাপ অতিক্রম করতে হবে ওই প্রশিক্ষণার্থীকে।

ইতোমধ্যেই গবেষণাপত্র আহ্বান করেছে সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি)। আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক নোটিশে এসওএসবি এ আহ্বান জানায়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ কাদের, মহাসচিব অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মজিদ এতে স্বাক্ষর করেছেন।

নোটিশ অনুযায়ী, জমা হওয়া গবেষণাপত্র থেকে একটি গবেষণা নির্বাচন করবে বাংলাদেশের অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কমিটি। নির্বাচিত প্রশিক্ষণার্থী চিকিৎসককে আগামী অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় এটিএলএস অঞ্চল-১৬ এর সভায় সশরীরে উপস্থিত হয়ে গবেষণাপত্র উপস্থাপন করতে হবে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স পরিচালিত এটিএলএস কমিটি এর ব্যয়ভার বহন করবে।

এতে জানানো হয়, অঞ্চল-১৬ এর সভায় নির্বাচিত হতে পারলে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে সশরীরে গবেষণাপত্রটি উপস্থাপনের সুযোগ পাবেন ওই চিকিৎসক। আমেরিকান কলেজ অব সার্জন্স এই সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে।

►নোটিশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও