করোনা ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে তিনি টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বিকালে গণভবনে টিকা নিয়েছেন। তিনি ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর ছোটবোন শেখ রেহানা।
এস এম ইমরুল কায়েস বলেন, ‘টিকা গ্রহণের পর তিনি সুস্থ আছেন।’
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টিকা গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে সাত জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার।
-
২৫ এপ্রিল, ২০২৬
বিস্তার দেশের ৯১ শতাংশ জেলায়
হামের উচ্চঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও
-
২৪ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৬ এপ্রিল, ২০২৬
-
০৫ এপ্রিল, ২০২৬
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৫ নভেম্বর, ২০২৫