০৪ মার্চ, ২০২১ ০৫:৩৫ পিএম

চিকিৎসকদের প্রোফাইল আপডেটের নির্দেশ বিএমডিসির

চিকিৎসকদের প্রোফাইল আপডেটের নির্দেশ বিএমডিসির

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল নিবন্ধিত চিকিৎসকদের প্রোফাইল আপডেটের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সংস্থাটির ওয়েবসাইটে প্রোফাইল আপডেট করা যাবে।

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘সকল নিবন্ধিত মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কাউন্সিলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাউন্সিল বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। চিকিৎসকদের প্রোফাইল আপডেট করার জন্য কাউন্সিলের ওয়েব সাইট (www.bmdc.org.bd) এর ‘Update Doctor Profile’ নামে একটি লিংক দেওয়া আছে। ওই লিংকে তাঁহাদের মোবাইল নম্বর, ই-মেইল, জন্ম তারিখ, পিতার-মাতার নাম এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে প্রোফাইল আপডেট করা যাবে।’ 

এর মাধ্যমে কাউন্সিলের সকল তথ্য আদান প্রদান করা সহজ হবে উল্লেখ করে শীঘ্রই প্রোফাইল আপডেট করার জন্য সকল নিবন্ধিত চিকিৎসকদেরকে অনুরোধ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক