২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৮ এএম
মালয়েশিয়ায় প্রথম করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। ছবি: সংগৃহীত
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় মালয়েশিয়ায় প্রথম ভ্যাকসিন নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটিতে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘দেশটির পুত্রজায়ার জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে ভ্যাকসিন নেন মহিউদ্দিন। এর মাধ্যমে দেশের জনগণের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।’
প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে টিকা দেওয়া হয়।
টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত