‘আকাশের যত তারা অফিসারের তত ধারা’
মেডিভয়েস রিপোর্ট: আকাশের যত তারা অফিসারের তত ধারা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। মেডিকেল অফিসারদের দায়িত্বের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনষ্টিটিউট ও হাসপাতালে ৩৮তম স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে খুরশীদ আলম বলেন, ‘আপনি যদি আপনার রোগীর সাথে সৎ হন, তাহলে আল্লাহ আপনাকে সেটার প্রতিদান দিবেন। মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসে, তার বিপত্তি নিয়ে খেলা করবেন না, ব্যবসা করবেন না।’
তিনি বলেন, আগে চিকিৎসকরা সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে নিয়োগ পেত। সেখান থেকে ফাস্ট ক্লাস অফিসার হিসেবে মর্যাদা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর চিন্তা মোতাবেক বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, ‘আমি যখন মেডিকেল অফিসার হিসেবে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করি। সেখানে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, যাতায়াতের সুব্যবস্থা ছিল না।’
অনুষ্ঠানে প্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সালান।
-
১৪ জুন, ২০২৬
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২৬ এপ্রিল, ২০২৬
-
০৫ এপ্রিল, ২০২৬