০৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:৫৫ পিএম

স্বাস্থ্য সচিবের ওপর হামলার ঘটনায় বিডিএফের নিন্দা

স্বাস্থ্য সচিবের ওপর হামলার ঘটনায় বিডিএফের নিন্দা
স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়ি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় চিকিৎসদের বৃহৎ এ সংগঠনটি।

এতে বলা হয়, স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের উপর হামলা মানে পুরো স্বাস্থ্য  বিভাগের  উপর হামলা। এই হামলার মাধ্যমে বোঝা যায় যে দেশের চিকিৎসকরা কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে।

চিকিৎসকদের উপর হামলার বিচার হয়না বলেই আজ স্বাস্থ্য সচিবের দিকে হাত বাড়িয়েছে বলে মন্তব্য করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সচিবের উপর হামলার বিচারসহ ইতোপূর্বের যে সকল চিকিৎসকদের উপর হামলা করা হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার দাবি করে সংগঠনটি। এছাড়া হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিডিএফ।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি (শনিবার) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলার সময় স্বাস্থ্য সচিব বাড়িতে ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি বা এসি ল্যান্ড) আশরাফুল আলম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক