০৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৩৫ পিএম

প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ

প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে গণহারে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রস্ততি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের টিকাদান কর্মসূচীর কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলতে আলাদা কিছু থাকবে না। তবে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ পাননি তারা দ্বিতীয় ডোজের সাথে প্রথম ডোজ নিতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রম হয়। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় চিকিৎসক, পুলিশ ও সেনাবাহিনীসহ পর্যায়ক্রমে আরও ২৯ সম্মুখযোদ্ধার দেহে করোনার টিকা প্রয়োগ করা হয়।

এর আগে গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ঢাকা পৌঁছায়।

গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক