০৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:২৭ এএম

ডা. আবিদ হাসান আর নেই

ডা. আবিদ হাসান আর নেই
ডা. আবিদ হাসান শেখ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ব্রেনস্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ও গোপালগঞ্জ শাখার সাবেক সভাপতি ডা. আবিদ হাসান শেখ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

আবিদ হাসান ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ নবম ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতি। এছাড়া তিনি গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি, হার্ট ফাউন্ডেশনসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।

আবিদ হাসানের পিতা ডা. ফরিদ আহমেদ শেখ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগরে প্রতিষ্ঠিত বিএমএ’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এ সংক্রান্ত শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

ডা. আবিদ হাসান শেখের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক