০৩ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৩৬ এএম

ভ্যাকসিন পেতে স্বাস্থ্য কর্মকর্তাদের অনলাইন রেজিস্ট্রেশনের নির্দেশ

ভ্যাকসিন পেতে স্বাস্থ্য কর্মকর্তাদের অনলাইন রেজিস্ট্রেশনের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারিগণের করোনার  ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সেবা বিভাগের কম্পিউটার সেলে ভোটার আইডিকার্ডসহ উপস্থিত হয়ে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয় ওই অফিস আদেশে।

যথাযথ কতৃপক্ষের অনুরোধক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও অফিস আদেশ উল্লেখ করা হয়।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভ্যাকসিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক