করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে ইরানের ভ্যাকসিন কার্যকর
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্য থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে ইরানের ওষুধ কোম্পানি বারাকাতের উদ্ভাবিত কভিরান ভ্যাকসিন কার্যকর বলে জানিয়েছে দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি।
শনিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকায় করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছে ইরান। তারপরও মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিষয়ক কর্মসূচি ‘কোভ্যাক্স’ এর মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালাচ্ছে দেশটি। এছাড়া চীন ও ভারতের সঙ্গেও আলোচনা চালাচ্ছে ইরান। এর পাশাপাশি নিজ দেশেও ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা।
হাসান জালিলি বলেন, মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যাদেরকে কভিরান ভ্যাকসিন দেয়া হয়েছিল তাঁদের ব্লাড প্লাজমা যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ধরনকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ ডিসেম্বর প্রথমে তিনজনের ওপর ভ্যাকসিন প্রয়োগ করে ইরান। পরে আরও ৩২ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফেব্রুয়ারির মধ্যে মোট ৫৬ জন ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার অপেক্ষায় রয়েছেন।
-
২৪ অক্টোবর, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প