২৮ জানুয়ারী, ২০২১ ০৯:৪৬ পিএম

ইন্টার্ন চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

ইন্টার্ন চিকিৎসকের রহস্যজনক মৃত্যু
সিরাজুম মনিরা সোমা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সিরাজুম মনিরা সোমার রহস্যজনক মৃত্যু হয়েছে। দুই হাত ও গলায় স্কচটেপ প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ গণমাধ্যমকে জানান, ইন্টার্নি করা অবস্থায় ওই হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক রাকিবুল আজাদের সঙ্গে মনিরার সম্পর্ক গড়ে ওঠে। পরে খিলক্ষেত এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা।মনিরাকে খুন করার অভিযোগে  ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

খুনের রহস্য উদঘাটনে আদালতের মাধ্যমে আজাদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মনিরা চীনের একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে দুই বছর আগে দেশে ফিরে আসেন। তাঁর বাড়ি রাজশাহীতে। তাঁর মা হোসনে আরা রাজশাহীর একটি স্কুলের শিক্ষিকা। আর বাবা আতাউর রহমান উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা।

মনিরার পরিবার জানিয়েছে, ছোটবেলা থেকে মনিরার চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। তাই চীনে গিয়ে পড়াশোনা করে আসেন। ভবিষ্যতে লন্ডনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ারও পরিকল্পনা ছিল তাঁর।

মেয়েকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক