২৮ জানুয়ারী, ২০২১ ০৯:১৪ পিএম

নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের আহ্বান

নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের আহ্বান
মো. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে কোভেক্স ফ্যাসিলিটির আওতায় স্বল্প সময়ের মধ্যে করোনা ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের ১৪৮তম সভায় তিনি এ আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেনেভায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান মহামারি বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতাকে উন্মোচিত করেছে। তিনি কোভিড-১৯ ও মহামারি–পরবর্তী সময়ে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ আন্তর্জাতিক অংশীদারত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্স কর্মসূচির আওতায় করোনাভাইরাসের টিকা দ্রুত সরবরাহের লক্ষ্যে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, সিইপিআই এবং ইউনিসেফের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) সংক্রান্ত ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার হিসেবে মনোনীত করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পশু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সংস্থা (ওআইই) এবং খাদ্য ও কৃষি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস গ্রুপের কো-চেয়ার হিসেবে নেতৃত্ব প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

এতে আরও বলা হয়, গত ১৮ থেকে ২৬ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভার সদর দপ্তরে নির্বাহী বোর্ডের ১৪৮তম সভা অনুষ্ঠিত হয়। এই ভার্চ্যুয়াল সভায় নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে অংশগ্রহণ করেন এবং প্রায় সব আলোচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এ সময় পাঁচটি রেজল্যুশন ও ১৩টি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ মানসিক স্বাস্থ্য এবং ওরাল হেলথবিষয়ক রেজল্যুশন দুটি কো-স্পন্সর করেছে। এ ছাড়া বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর পক্ষে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত রেজল্যুশনের ওপর একটি যৌথ বিবৃতি প্রদান করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক