২৪ জানুয়ারী, ২০২১ ০৯:৩৬ পিএম

দুই চিকিৎসককে ডিডিও হিসেবে পদায়ন

দুই চিকিৎসককে ডিডিও হিসেবে পদায়ন

মেডিভয়েস রিপোর্ট: দুই চিকিৎসককে সাময়িকভাবে আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন রংপুর মেডিকেলের ডা. মো. আব্দুল মোকাদ্দেম ও বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের ডা. মুহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ রোববার (২৪ জানুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয় সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ডা. মো. আব্দুল মোকাদ্দেম (১০৯৮২৮), রমেক হাসপাতাল উপপরিচালককে (চ. দা.) সাময়িকভাবে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা বা দায়িত্ব প্রদান করা হলো।

অপরটিতে বলা হয়, বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের অনুকূলে পরিবহন ব্যয় ও অন্যান্য পথ্য বাবদ বরাদ্দকৃত অর্থ ব্যয়ের নিমিত্ত ডা. মুহাম্মদ দেলোয়ার হোসেনকে (১১৪৪০৬) সাময়িকভাবে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা বা দায়িত্ব প্রদান করা হলো। 

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন ও এমআইএস), অধ্যক্ষ, বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক