করোনার টিকা: ভারতে ৫৮০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণের পর ভারতে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত শনিবার (১৬ জানুয়ারি) শুরু হওয়া টিকাদান কার্যক্রমে এ পর্যন্ত তিন লাখ ৮০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।
এ ছাড়া টিকা নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির সরকার বলেছে, ওই দুজনের মৃত্যুর সঙ্গে করোনার টিকার কোনো যোগসূত্র নেই।
তাদের একজন উত্তর প্রদেশের মুরাদাবাদের মহিপাল সিং (৪৬)। অন্যজন কর্নাটকের বেলারি এলাকার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি। মহিপাল সরকারি একটি হাসপাতালের ওয়ার্ডবয় ছিলেন। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে করোনার টিকা নিয়েছিলেন তিনি।
অন্যদিকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া ৫৮০ জনের বেশিরভাগেরই উপসর্গ মৃদু। তবে সাতজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। তাদের মধ্যে তিনজন দিল্লির। কর্নাটকে দুজনকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। এ ছাড়া উত্তরাখণ্ডে একজন ও ছত্তিশগড়ে একজনকে টিকা নেওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারতে করোনার দুটি টিকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার টিকা। এটি ভারতে উৎপাদন করছে দেশটির সেরাম ইনস্টিটিউট।
অপর টিকাটি হলো ভারতের বায়োটেকের উদ্ভাবিত। টিকাটি ‘পরীক্ষা কর্মসূচির’ আওতায় অনুমোদন দেওয়া হয়েছে। এ কারণে এই টিকা নিতে গ্রহীতাকে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হচ্ছে।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত