ভারতে প্রথম দিনে ১ লাখ ৯১ হাজার ভ্যাকসিন বিতরণ
মেডিভয়েস ডেস্ক: ভারতজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন গণহারে বিতরণ কর্মসূচির প্রথম দিনে ১ লাখ ৯১ হাজার মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন।
আজ রোববার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ভারত সরকার ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে তিন হাজারের বেশি টিকাকেন্দ্র স্থাপন করে। কেন্দ্রগুলো থেকে দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন দেওয়া হয়। একটি সেরাম ইনস্টিটিউটে প্রস্তুত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’। অন্যটি ভারত বায়োটেকে তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা।
প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে গড়ে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য স্থির করে দেশটি। সে হিসাবে প্রথম দিনে প্রায় তিন লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছিল। দিন শেষে দেখা যায়, ১ লাখ ৯১ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।
দেশটির সরকারি সূত্রগুলো বলছে, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে যথেষ্ট দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। এ কারণে প্রথম দিনের লক্ষ্য পূরণ হয়নি।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এদিক দিয়ে প্রথম দিনে তাঁরা সফল যে ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে কাউকে হাসপাতালে যেতে হয়নি।
প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারিতে থাকা তিন কোটি মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। পরের ধাপে ২৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বয়স্ক ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে ভোগা ব্যক্তিরা ভ্যাকসিন পাবেন।
বিশ্ব করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৫ লাখ আট হাজার ৭১০ জন। মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৩১১ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক কোটি ১৯ লাখ ছয় হাজার ৮৮৫ জন মানুষ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা