করোনায় সোনারগাঁও স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের (বাস্বাবিমাকএ) যুগ্ম-মহাসচিব মহিউদ্দিন প্রধান।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, মহিউদ্দিন নিজ কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন ও বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাস্বাবিমাকএ’র নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪