দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এখন দেশে ভ্যাকসিন আসলে তা ব্যবহার করা যাবে।
তিনি আরও বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন যৌথভাবে ভারতে উৎপাদন ও বিপণনের দায়িত্বে রয়েছে সেরাম ইনস্টিটিউট। আর বাংলাদেশে এই ভ্যাকসিন আনতে সেরামের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লিমিটেড। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন কোটি ডোজ টিকা দেবে সেরাম।
কিছুদিন আগে করোনাভাইরাসের ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়ার খবরে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে। ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের চুক্তির ওপর প্রভাব ফেলবে না বলেও মনে করেন মো. মাহবুবুর রহমান।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
-
২১ জুন, ২০২৩