০৫ জানুয়ারী, ২০২১ ০৭:২৭ পিএম

দুই শিশু বিশেষজ্ঞকে বদলি

দুই শিশু বিশেষজ্ঞকে বদলি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত দুই চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জাননো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের প্রজ্ঞাপনে বর্ণিত দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে সংযুক্ত শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান। তাঁকে ওএসডি কর্মকর্তা হিসেবে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।

ওএসডি কর্মকর্তা হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজে সংযুক্ত শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিক উল্লাহকে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিশু বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল অধিশাখার যুগ্মসচিব, মেডিকেল কলেজর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক বদলি
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক