একমাসের মধ্যেই দেশে ভ্যাকসিন আসবে: পাপন
মেডিভয়েস রিপোর্ট: ভারত সরকার করোনার ভ্যাকসিন রাপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও একমাসের মধ্যেই সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাস বভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাপন বলেন, ‘সেরামের সাথে আমার কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের দেশ থেকে অনুমোদন পাওয়ার একমাসের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।’
ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে চিন্তিত নন জানিয়ে তিনি আরও বলেন, ‘সেরামের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, এটা একটি আন্তর্জাতিক মানের চুক্তি। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা চিন্তিত না। ছয়টি ধাপে তারা আমাদের ভ্যাকসিন দিবে। আমরা ৫০ লক্ষ করে ৬ মাসে মোট ৩ কোটি ভ্যাকসিন পাবো।’
এর আগে গতকাল একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারত সরকার কর্তৃক অক্সফোর্ড ভ্যাকসিন বিদেশে পাঠানোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় অক্সফোর্ড ভ্যাকসিনের ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন সঠিক সময়েই পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য সচিব জানায়, এ নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর কার্যকর হবেনা। বাংলাদেশ সঠিক সময়েই করোনার ভ্যাকসিন পাবে।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১