৩ চিকিৎসককে ম্যাটসের অধ্যক্ষ পদে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তিন চিকিৎসককে বিভিন্ন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও হেলথ টেকনোলজির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো ফরিদপুর ও সাতক্ষীরা ম্যাটস এবং সাতক্ষীরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি।
রোববার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ফরিদপুর মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল সহকারী পরিচালক ডা. সুফিয়া ইয়াসমিন। তাঁকে একই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুস সাকিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাতক্ষীরা ম্যাটসের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। অধিদপ্তরের আরেক ওএসডি কর্মকর্তা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাতক্ষীরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৩
-
০২ ডিসেম্বর, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২৩
-
২৩ মে, ২০২৩