বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফ পরীক্ষার সময়সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বিডিএস মে ও নভেম্বর ২০ এর প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারিতে। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ডেন্টাল কলেজগুলোতে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম প্রফেশনাল পরীক্ষার সূচি
এতে উল্লেখিত সময় অনুযায়ী, অ্যানটমি (প্রথম পত্র) পরীক্ষা ২৭ জানুয়ারি, ডেন্টাল অ্যানাটমি (দ্বিতীয় পত্র) ৩১ জানুয়ারি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্টি (প্রথম পত্র) চার ফেব্রুয়ারি, সায়েন্স অ্যান্ড ডেন্টাল মেটারিয়েলস (দ্বিতীয় পত্র) সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আর এ প্রফের শিক্ষার্থীদের প্রায়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি।
দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার সূচি
জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি ২৮ জানুয়ারি এবং প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি পরীক্ষা হবে দুই ফেব্রুয়ারি। সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় প্রফের প্রয়োগিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।
এদিকে পরীক্ষার সময়সূচির বিষয়টি নিশ্চিত করে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী শাকিল আজ বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিভয়েসকে বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় আমাদের পরিকল্পনা ছিল পরীক্ষা পেছানোর। কিন্তু সময়টা কম হওয়ায় ডেন্টাল সংশ্লিষ্টরা পরীক্ষাটা আগে দিতে চাচ্ছিল।’
এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থীদের মতোই এখানেও স্বাস্থ্যবিধি বাস্তবায়ন হবে জানিয়ে তিনি বলেন, ‘লিখিত পরীক্ষা চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে পরে নেওয়ার সুযোগ নেই। তবে ভাইভার সময় কেউ আক্রান্ত হলে তাকে সুযোগ দেওয়া হবে। এজন্য সচেতনতার মাধ্যমে সুস্থ থেকে পরীক্ষা দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে। শিক্ষকরাও সযোগিতা দিয়ে যাচ্ছেন।’

-
০১ জানুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১০ অগাস্ট, ২০২৪
-
২৮ মার্চ, ২০২৪
ঢাবির ফার্স্ট প্রফে তৃতীয় রিজভী
পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে পড়াশোনায় মনোযোগ
-
১২ নভেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ অগাস্ট, ২০২৩
-
১৬ অগাস্ট, ২০২৩