যুক্তরাজ্যে আরও এক ধরনের করোনার সন্ধান
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসের আরও এক নতুন ধরনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, করোনাভাইরাসের নতুন ধরনটি খুবই উদ্বেগজনক এবং ভাইরাসটিতে দু’জন আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত দু’জন ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন, এমন ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন। নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকা। ওই দুই ব্যক্তির দেহে ভাইরাস শনাক্তের পর দক্ষিণ আফ্রিকার সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের এই বৈশিষ্ট্য বা ভ্যারিয়ান্টটি ‘দ্রুত ছড়ায়’ এবং দেশটির অনেক এলাকায় এর সংক্রমণও বেশি দেখা যাচ্ছে। এই ভ্যারিয়ান্টটি নিয়ে এখনো বিশ্লেষণ চলছে। তবে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের ডা. সুসান হপকিন্স বলেন, দুটি ভাইরাসই মনে হচ্ছে যে তারা অত্যন্ত সংক্রমণশীল। তবে এখনও দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভাইরাসটির ধরন সম্পর্কে জানার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত যে কোয়ারেন্টাইন এবং ভ্রমণে বিধি-নিষেধ আরোপের মাধ্যমে নতুন ভ্যারিয়ান্টটির ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৫ লাখ ৫ হাজার ৯৯৬ জন এবং ৬৯ হাজার ১৫৭ মারা গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’