এবার মডার্নার ভ্যাকসিনে কানাডার অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: ফাইজার বায়োএনটেকের পর এবার করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৩ ডিসেম্বর ) কানাডার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে দেশটির চিফ মেডিকেল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভ্যাকসিন অনুমোদনের এই প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলেও হেলথ কানাডার কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া জোরালোভাবে অনুসরণ করা হয়েছে। ক্রিসমাসের উৎসবের আগেই নাগরিকদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কানাডার কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে মডার্নার ভ্যাকসিনকে কার্যকর এবং নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে। সরবরাহের ভিত্তিতে প্রথম ডোজ নির্ধারিত সময়ের আগেই প্রদান করার চেষ্টা করা হবে।
অপরদিকে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার স্বতন্ত্র পর্যালোচনার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া রয়েছে। আমি জানি যে, আমাদের সেরা বিশেষজ্ঞরা এই সর্বোচ্চ মানটি ধরে রেখেছেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থার সাথে সরকারের চুক্তি অনুসারে কানাডা এই মাসে ভ্যাকসিনের এক লাখ ৬৮ ডোজ প্রদান করবে। অনুমোদনের ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি শুরু হবে। ২০২১ সালের মধ্যে কানাডায় ৪০ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মডার্না।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিন অনুমোদন দেয় কানাডা। ১৪ ডিসেম্বর কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৫০৬ জন। আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৬১৬ মারা গেছেন। তবে এদের মধ্যে চার লাখ ৪৩ হাজারের অধিক মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না