বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
আজ রোববার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগপূর্বক তাঁর চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।
ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।