২৩ ডিসেম্বর, ২০২০ ০৬:৩৩ পিএম

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল বানাতে চায় তুরস্ক

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল বানাতে চায় তুরস্ক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা খাতে বিদেশনির্ভরতা কমাতে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছে তুরস্ক সরকার।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় তুরস্ক ও বাংলাদেশ আরও অনেক কাজ করবে। তারই ধারাবাহিকতায় আজকের এ বৈঠক।

তিনি আরও বলেন, তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদ্দের জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় তুরস্ক। এই সংক্রান্ত প্রযুক্তি ও যৌথ উৎপাদনের জন্য তৈরি আঙ্কারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক