করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এমন খবর দিয়েছে।
এলিসি প্যালেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ম্যাঁক্রোর দেহে করোনার লক্ষণ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ম্যাঁক্রোর দেহে করোনা শনাক্ত হয়।
এর পর থেকে গত সাত দিন ধরে সেল্ফ আইসোলেশনে আছেন ৪২ বছর বয়স্ক এ ফরাসি প্রেসিডেন্ট।
চলমান পরিস্থিতি বিবেচনায় এই সপ্তাহ শেষে নতুন করে আরও ছয় সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। এমনকি পরিস্থিতি সামাল দিতে কারফিউয়ের কথা ভাবছে দেশটির সরকার।
জন হপন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রায় ২৫ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে অন্তত ৫৯ হাজার ৪০০ জন।
করোনা থেকে নাগরিকদের সুরক্ষায় আগামী ২৭ ডিসেম্বর থেকে দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত করছে ফ্রান্স।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত