১৬ ডিসেম্বর, ২০২০ ১১:৩৬ পিএম
বিজয় দিবসের ভাবনা 

চিকিৎসকের মৃত্যুর সময় অন্যদের মতো সম্মান জুটে না

চিকিৎসকের মৃত্যুর সময় অন্যদের মতো সম্মান জুটে না
অধ্যাপক ডা. বেনজির আহমেদ। ছবি: সংগৃহীত

মো. মনির উদ্দিন: করোনার ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বীকৃতি স্বরূপ চিকিৎসকদের বেতন দুই গুণ বা তিন গুণ করা যেতো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ। তিনি বলেন, এটা তাঁদের অনুপ্রাণিত করতো। এছাড়া করোনায় প্রাণ হারানো বিশেষজ্ঞ চিকিৎসকদের শূন্যতা পূরণ হওয়া কঠিন বলেও মন্তব্য করেন অধ্যাপক বেনজির

আজ বুধবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার ৪৯তম বার্ষিকীতে বিজয় দিবসের ভাবনায় মেডিভয়েসকে এসব কথা বলেন তিনি।

বিজয় দিবস জাতীয় জীবনে খুবই শ্লাঘার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা এর গর্বিত একটি অংশ। মুক্তিযুদ্ধে তারা প্রাণ দিয়েছেন। এর আলোকেই আমরা মনে করি, চিকিৎসকদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত দেশের ভালো করতে পারি। তারা আন্তরিকভাবে দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখলে চূড়ান্তভাবে লাভবান হবে জাতি ও দেশ।’

প্রাদুর্ভাব শুরুর দিকে করোনাভাইরাস সামালে স্বাস্থ্য খাতের অপ্রস্তুত থাকার কথা উল্লেখ করে অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, করোনার সময় চিকিৎসকদের যেভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল সেটার গোড়া থেকেই ঘাটতি লক্ষ্য করা গেছে এবং সেটা এখন পর্যন্ত চলছে। করোনার শুরু থেকেই তাদের নিরাপত্তা জরুরি ছিল, তখন তা অনেকাংশে উপেক্ষিত ছিল। চিকিৎসকরা স্বাস্থ্য সেবা দিতে গিয়ে  আক্রান্ত হয়েছেন। এক্ষেত্রে করোনার পাশাপাশি বিভিন্ন পর্যায়, যেমন: প্রাইভেট প্রাকটিস কিংবা আউটডোর থেকে শুরু করে সর্বত্র সংক্রমণের শিকার হয়েছেন এবং মারাও গেছেন। 

তাদের সুরক্ষায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেড়শর কাছাকাছি চিকিৎসক বিদায় হয়ে গেছেন। এ মিছিলে প্রতিথযশা জ্যেষ্ঠ বিশেষজ্ঞরাও আছেন, যাদের শূন্যতা পূরণ হওয়া কঠিন। ৫০/৬০ বছর বয়সের যেই চিকিৎসক মারা গেছেন, তার একদিকে পোস্ট গ্রাজুয়েট নানা ডিগ্রির পাশাপাশি ছিল দীর্ঘ অভিজ্ঞতা। এটা রাতারাতি পাওয়া সম্ভব না। 

তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম, করোনার সময় তারা জীবনের ঝুঁকি নিচ্ছেন। সুতরাং স্বীকৃতি হিসেবে তাদের বেতন দুই গুণ বা তিন গুণ করা যেতে পারতো। অর্থাৎ তাদের বেসিকের দুই গুণ বা তিন গুণ করা যেতো। এতে চিকিৎসকদের স্বীকৃতিও মিলতো, সেই সঙ্গে এটা তাদের অনুপ্রাণিতও করতো। এটা বাহির থেকে বোঝা যায় না। একটি পেশার একটি সংস্কৃতি আছে, একটি ঐতিহ্য আছে। এ ধরনের স্বীকৃতি এটাকে প্রভাবিত করে। এতে তারা লাভবান হবে এটা বড় কথা না, কারণ তাদের অনেকের কাছে এটা তেমন কিছুই না। এটা যখন স্বীকৃতি হিসেবে আসে, তখন চিকিৎসকদের অনুপ্রাণিত করে।’ 

একজন চিকিৎসকের মৃত্যুতে কর্তৃপক্ষের নিরবতায় দুঃখ প্রকাশ করে অধ্যাপক বেনজির আহমেদ বলেন, ‘আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, আমাদের কোনো চিকিৎসক মারা গেলে স্বাস্থ্য বিভাগ বা মন্ত্রণালয় থেকে সম্মান জানানোর যে বিষয় থাকে সেখানে আমরা বড় ঘাটতি দেখেছি। সম্মান প্রদর্শনার্থে তাদের পরিবারের কাছে শোক পাঠানো—এ রকম আমরা দেখিনি। ভেতরে ভেতরে হলেও হতে পারে, গণমাধ্যমে এ রকম কোনো খবর পাইনি। অন্য অনেক ক্ষেত্রে দেখা গেছে, প্রতিথযশা কেউ মারা গেলে মাননীয় প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা শোক প্রকাশ করছেন। কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে এর ঘাটতি রয়েছে।’

তিনি আরও বলেন, এমন কি হোটেলে থাকা নিয়ে তাদেরকে এক ধরনের কালিমার ভেতরে ঢোকানো হয়েছে। দিনে তারা কত টাকা খেয়েছেন, এটা নিয়ে সংবাদ হয়েছে। এটা দুঃখজনক। এটা হয় তো বাহির থেকে বোঝা যাবে না। কিন্তু ভেতরে এর নেতিবাচক প্রভাব পড়ে। স্বাস্থ্য সেবায় প্রভাব পড়ে। যারা এ পেশার সঙ্গে জড়িত তারা এটা অনুভব করেন। 

চিকিৎসকদের জন্য স্থায়ী ঝুঁকি ভাতা চালুর পরামর্শ দিয়ে এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ও আইইডিসিআর’র কর্মীরা সব সময় সংক্রামক রোগ নিয়ে কাজ করেন। অনেকেই হাসপাতাল থেকে হেপাটাইটিস বি, এইচআইভি, নিপাহ ও করোনাসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। এ ভাতা দিলে দেশ ক্ষতিগ্রস্ত হয় না। হিলটেক্সে চাকরির সময় ভাতা পেতাম। এটা ১৯৮৫ সালের কথা। এতে দেশের মহাক্ষতি হয়ে যায় না, বরং নানা দুর্নীতি-অনিয়মে দেশের ক্ষতি হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক