করোনাভাইরাস সংক্রমণ
সাবেক অধ্যক্ষসহ এক দিনের ব্যবধানে বিদায় ঢামেকের তিন চিকিৎসক
মেভিয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে এক দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন সাবেক অধ্যক্ষসহ ঢাকা মেডিকেল কলেজের তিনজন চিকিৎসক। এর মধ্যে ১৪ ডিসেম্বর একজন ও ১৩ ডিসেম্বর মারা গেছেন দুইজন চিকিৎসক।
গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত ও হার্ট অ্যাটাকে মারা যান ঢামেক সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদির খান (৭৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা অধ্যাপক ডা. মো. আব্দুল কাদির খান ছিলেন ঢামেকের ২২তম ব্যাচের শিক্ষার্থী।
তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশনের প্রাক্তন পরিচালক এবং বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও অধ্যাপক ডা. আব্দুল কাদির খান মেডিকেল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ছিলেন।
এর আগে ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভারের মেডিকেল অফিসার ডা. রাশেদ সারওয়ার রনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
ডা. রাশেদ সারওয়ার করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান তিনি।
ডা. রাশেদ সারওয়ারের ব্যাচমেট ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম এ খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে নিজের ওয়ালে এ তথ্য দিয়ে তিনি বলেন, ‘ডিএমসিতে আমাদের ব্যাচের অন্যতম ভালো হৃদয়ের অধিকারী ডা. রাশেদ সারওয়ার রনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের ব্যাচে সে কোভিড-১৯ এর দ্বিতীয় শিকার। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’
ডা. রাশেদ সারওয়ার রনি ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডিএমসি-৪৯ ব্যাচের শিক্ষার্থী।
রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
এদিকে ভাইরাসটির ছোবলে প্রবাসে মারা গেছেন আরও একজন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৪ ডিসেম্বর মারা যান ডা. তৌফিকুল ভূঁইয়া ধিলন।
ডা. তৌফিকুল ভূঁইয়া ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডিএমসি-৩২ ব্যাচের শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রে একজন প্যাথলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ডা. তৌফিকুল ভূঁইয়া ধিলন।
স্বাস্থ্যখাতের প্রাণভোমরা এই চিকিৎসকদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএসহ পেশাজবীবী সংগঠনগুলো। শোকাহত মেডিভয়েস পরিবারও। তাঁদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪