১৪ ডিসেম্বর, ২০২০ ০৬:১৪ পিএম

সহসা হোয়াইট হাউজ কর্মীদের ভ্যাকসিন প্রয়োগে অনাগ্রহী ট্রাম্প

সহসা হোয়াইট হাউজ কর্মীদের ভ্যাকসিন প্রয়োগে অনাগ্রহী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম স্থানীয় সময় আজ সোমবার (১৪ ডিসেম্বর) শুরু হয়েছে। প্রথম দফায় হোয়াইট হাউসের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও এ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হোয়াইট হাউসের কর্মীদের আরও কিছুদিন পরে ভ্যাকসিন দেওয়া হবে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যদের প্রথম দফায় ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। 

গত শনিবার মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। 

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে। প্রথম দফায় হোয়াইট হাউস কর্মীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। কিন্তু এই পরিকল্পনা সমন্বয় করার কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

স্থানীয় সময় রোববার মিশিগানে প্রথম দফায় ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হয়েছে। প্রথমদিকে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন এবং করোনায় ঝুঁকিতে থাকা লোকজনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

করোনার শুরু থেকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৩০৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেক বেশি।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯৭ লাখ ২৪ হাজার ৪৩৯ জন। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৭ লাখ ৬ হাজার ৩৬৯। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৭ হাজার ৬১১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও