সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন ক্রয়ে চুক্তি, আসতে পারে জানুয়ারিতে
মেডিভয়েস রিপোর্ট: সরকার ও বেক্সিমকো ফার্মার মাধ্যমে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় মহাখালীস্ত স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপির উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে আগামী ছয় মাসে (প্রতি মাসে ৫০ লক্ষ করে) মোট তিন কোটি ভ্যাক্সিন আমদানি করবে।
চুক্তিতে সরকারের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও বেক্সিমকো ফার্মার পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তিটি আজ ভারতের সেরাম ইনস্টিটিউটের দায়িত্বশীল অথরিটির নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের অথরিটি চুক্তিপত্রটিতে স্বাক্ষর করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই পুনরায় দেশে পাঠিয়ে দেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে যে ভ্যাক্সিন সরকার নিচ্ছে সেটি হচ্ছে অক্সফোর্ডের এস্ট্রেজেনেকা ভ্যাকসিন। এই ভ্যাক্সিন বিভিন্ন দেশের ট্রায়ালে অপেক্ষাকৃত নিরাপদ মনে হয়েছে এবং এই ভ্যাক্সিন আমাদের দেশের আবহাওয়া উপযোগী। প্রথম পর্যায়ে তিন কোটি ভ্যাক্সিন আমদানি করা হচ্ছে। ধাপে ধাপে এই ভ্যাক্সিন আগামী ছয় মাস দেশে আনা হবে। এস্ট্রেজেনেকা ভ্যাকসিনের পাশাপাশি আরো কিছু কোম্পানির সাথেও সরকারের আলোচনা চলমান রয়েছে। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের মাঝামাঝি এস্ট্রেজেনেকা ভ্যাক্সিনটি দেশে চলে আসবে। এর মধ্যে অন্য ভ্যাক্সিনগুলোও আমদানি করার কাজ অগ্রগামী হবে।"
দ্রুত ভ্যাক্সিন ক্রয়ে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে ভ্যাক্সিন সংশ্লিষ্টকাজে যুক্ত কর্মকর্তাদেরও এ সময় স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ, দেশের বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সেই সমঝোতা চুক্তির প্রেক্ষিতেই আজকের চুক্তিটি সম্পাদিত হলো।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১