১৩ ডিসেম্বর, ২০২০ ০৫:৫২ পিএম

অধ্যাপক হলেন ডা. নুজহাত চৌধুরী

অধ্যাপক হলেন ডা. নুজহাত চৌধুরী
অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। ছবি- সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতি পেলেন ডা. নুজহাত চৌধুরী।

রোববার (১৩ ডিসেম্বর) তিনি পদোন্নতির চিঠি হতে পান। এর আগে ডা. নুজহাত চৌধুরী একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্বাধীনতার মাসে এমন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মেডিভয়েসের পাঠকদের জন্য ডা. নুজহাত চৌধুরীর লেখাটি হুবহু তুলে ধরা হলো-

‘শহীদ বুদ্ধিজীবী দিবসের ঠিক আগের দিন আজ হাতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) পদে পদোন্নতির চিঠি। আলহামদুলিল্লাহ্‌। আমার জীবনের সব আনন্দের ভিতরে মিশে থাকে কান্নার একটি অশ্রুধারা। বাবা, তোমার ৪৯তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে এ আমার সারা জীবনের অর্জনের শ্রদ্ধাঞ্জলি।’

অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সহধর্মিনী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক