০৫ ডিসেম্বর, ২০২০ ১০:৩৩ এএম

করোনার টিকা বাধ্যতামূলক করা উচিত নয়: বাইডেন

করোনার টিকা বাধ্যতামূলক করা উচিত নয়: বাইডেন
ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে সংবাদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হলে তা নিতে দেশবাসীর জন্য বাধ্যতামূলক করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। খবর বিবিসির। 

টিকা প্রয়োগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘আমি মনে করি না যে এটা বাধ্যতামূলক হওয়া উচিত। আমি এটা বাধ্যতামূলক করতে চাইব না, তবে আমার ক্ষমতার আওতার মধ্যে যতটা পারা যায়, তার সবটা করব, ঠিক যেমন আমি মনে করি না যে মাস্ক পরা দেশব্যাপী বাধ্যতামূলক করতে হবে।’

জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জনগণকে সঠিক কাজটি করতে উৎসাহ দিতে আমার ক্ষমতার আওতার মধ্যে সবকিছু করব। আর, তারা (জনগণ) এটা করলে দেখা যাবে যে এর গুরুত্ব রয়েছে। এজন্য আমি বলেছি, সবাইকে ১০০ দিনের জন্য আমি মাস্ক পরতে প্রতিজ্ঞাবদ্ধ হতে বলব। এটা শাস্তি দেওয়ার জন্য নয়। আর এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। যখন টিকা চলে আসবে, এর বিতরণ চলবে, সেই সময় ১০০ দিন মাস্ক পরলে সবাই দেখবে মৃত্যুর সংখ্যা  কমে গেছে।’

বাইডেন আরো বলেন, ‘লাখ লাখ মানুষকে অসুস্থ না হতে দেখলে, আমার ধারণা সবাই বলবে, ঠিক আছে অন্যদের সুরক্ষার মাধ্যমে দেশপ্রেমের জায়গা থেকে দায়িত্ব হিসেবে এটা করা উচিত।’

বাংলাদেশ সময় আজ শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এক কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই লাখ ৮৫ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও