০৫ ডিসেম্বর, ২০২০ ১০:২৬ এএম

প্রধানমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে সফল: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে সফল: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জে আজ শুক্রবার সর্ববৃহৎ কাঁচামালের আড়ত উদ্বোধনের পর বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছেন, সময়মতো অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশে আগেই সঠিক পদক্ষেপ নেওয়ায় করোনা মোকাবিলায় সফল হয়েছে।’

শুক্রবার মানিকগঞ্জের সর্ববৃহৎ কাঁচামালের আড়ৎ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ইউরোপের অনেক দেশে এরই মধ্যে লকডাউন শুরু হয়ে গেছে। আমাদের দেশে এখন মৃত্যুর হার অনেক কম। সুস্থতার হার প্রায় ৮০ থেকে ৮৩ শতাংশ।   এই সফলতার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার নেতৃত্বেই স্বাস্থ্য বিভাগ সঠিকভাবে কাজ করছে বলেই এটা সম্ভব হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ছোট্ট একটি দেশ, ১৭ কোটি মানুষের বসবাস, তবুও আমরা অনেক ভালো আছি।  করোনা মোকাবিলায় আমাদের আরো সচেতন করতে হবে।  শীত মৌসুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। গত কয়েক দিনে করোনার সংক্রমণ, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।  এজন্য বেশি বেশি মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।

আড়তের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সহসভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক