পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানের পূর্বে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তাঁদের দেহে করোনা শানাক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পরীক্ষার ফলে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দেহে করোনা শানাক্ত হয়। পররাষ্ট্রমন্ত্রীর দেহে করোনার কোনো উপসর্গ ছিলো না এবং তিনি সুস্থ আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪