২৪ নভেম্বর, ২০২০ ০৭:০৯ পিএম

সংবাদ সম্পাদকের মৃত্যুতে বিএমএ’র শোক

সংবাদ সম্পাদকের মৃত্যুতে বিএমএ’র শোক

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামনের মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএমএ দপ্তর সম্পাদক ডা. মোহা. শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক শোক বর্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে বিএমএ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও শোকবার্তায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খন্দকার মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

সিনিয়র এ সাংবাদিক আজ সকাল সাড়ে ৭টায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, নাতি-নাতনি, আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর স্ত্রী ডা. রোকেয়া খাতুন রেখা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বিএমএ আজীবন সদস্য। একমাত্র পুত্রও চিকিৎসক পেশায় নিয়োজিত আছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত