বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সভাপতিকে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আ. ম. সেলিম রেজাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, চুক্তি অনুযায়ী তিনি আগামী ২ বছর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক পদে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. আ. ম. সেলিম রেজা, অধ্যাপক, ফরেনসিক মেডিসিন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা-কে সরকারি চাকরি আইন,২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৭ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।