১৫ নভেম্বর, ২০২০ ০১:২৬ পিএম

রোমানিয়ার করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০

রোমানিয়ার করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০
ছবি: বিবিসি

মেডিভয়েস ডেস্ক: করোনা ডেডিকেটেড রোমানিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উত্তরপূর্বাঞ্চলীয় পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিবিড় পরিচর্যা কেন্দ্র সংলগ্ন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর বিবিসি। 

তৃতীয় তলার যে ঘরে আগুনের সূত্রপাত সেখানে আট জনের আর পাশের ঘরে আরও দুই জনের মৃত্যু হয়। তারা সবাই করোনাভাইরাসের রোগী ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অনেক রোগী ভেন্টিলেশনে ছিলেন, জানিয়েছে বিবিসি।

আগুনে আরও সাত জন দগ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা সঙ্কটজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে হাসপাতালটির একজন চিকিৎসকও রয়েছেন। রোগীদের উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন বলে জানা গেছে।  

কী থেকে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সরকারি আইন কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্ত করে দেখবেন তারা।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বৈদুতিক শর্ট সার্কিট থেকে’ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

হাসপাতালটির অন্যান্য কোভিড-১৯ রোগীদের ইয়াসি শহরের আরেকটি হাসপাতালে আর আহত চিকিৎসককে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৫ সালের পর থেকে এটিই রোমানিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা। ওই সময় বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুন লেগে ৬৫ জনের মৃত্যু হয়েছিল।

দেশটিতে এ পর্যন্ত শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা তিন লাখ ৫৩ হাজার ১৮৫ জন এবং এদের মধ্যে আট হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার দেশটির প্রায় ১৩ হাজার রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন, এদের মধ্যে এক হাজার ১৭২ জন হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও