করোনাভাইরাস টিকা তৈরির নেপথ্যে দুই তুর্কি ডাক্তার!
মেডিভয়েস ডেস্ক: চিকিৎসক দম্পতির অনন্য ভূমিকায় করোনাভাইরাস মহামারী থেকে বিশ্বকে মুক্ত করার সম্ভাবনা জেগেছে। তাদের নাম Uğur Şahin (ঊগুর শাহিন) এবং Özlem Türeci (ওযলেম তুরেজি)। দুজনই জার্মান অভিবাসী তুর্কি পরিবারের সন্তান। এখনও বহন করছেন তুর্কি নাম। ২ ০০৮ সালে তারা জার্মানিতে প্রতিষ্ঠা করেন ঔষধ উৎপাদনকারী কোম্পানি বায়োএনটেক।
বায়োএনটেকই মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সাথে যৌথ উদ্যোগে তৈরি করে করোনাভাইরাসের টিকা।
বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু নিউজের চিফ রিপোর্টার সরয়ার আলম।
তিনি জানান, প্রতিষ্ঠান দুটি গতকাল এক বিবৃতিতে জানান তাদের তৈরি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে৷
বড় আকারের কোনো পরীক্ষায় সাফল্যের খবর এই প্রথম এক বিবৃতির মাধ্যমে জানালো প্রতিষ্ঠান দুটি৷
তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোনো উল্লেখযোগ্য স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দেখা যায়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুটি৷ একই সঙ্গে এর টিকার প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে বলেও আশা প্রকাশ করেছেন গবেষকরা৷
বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাহিন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা আশা করি এই টিকার প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর স্থায়ী হবে৷’
-
০৫ নভেম্বর, ২০২০
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ