২৯ অক্টোবর, ২০২০ ০৩:৫০ পিএম

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৮৮৬ জনে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮১ জন। এ নিয়ে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ১ হাজার ৫৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২১ হাজার ২৮১ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
নিনমাসের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞরা

শিশুর জটিল রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক