জনসনের ভ্যাকসিন আসতে পারে জানুয়ারিতে
মেডিভয়েস ডেস্ক: মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ আগামী জানুয়ারিতে আসতে পারে। এ সময় ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া-আকলি।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সম্মেলনে তিনি এ তথ্য জানানা বলে বিজনেস টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের প্রথম ব্যাচের করোনা টিকা আগামী জানুয়ারি নাগাদ জরুরি ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া-আকলি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এক উপস্থাপনায় এ কথা বলেছেন। অন্য টিকা দুই ডোজ প্রয়োজন হলেও জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’ নামক টিকার মাত্র এক ডোজ প্রয়োজন হবে।
মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি আগেও করোনার টিকা পাওয়ার বিষয়ে একই ধরনের আশার কথা বলেছিল। এখন কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধানও একই কথা বললেন। এদিকে গত শুক্রবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়, বড় পরিসরে তাদের টিকা পরীক্ষা আবার শুরু হচ্ছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষা শুরু হয়। আটটি দেশের ৬০ হাজার মানুষকে এই পরীক্ষায় অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ টিকার পরীক্ষার প্রাথমিক ফল পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি টিকা গ্রহণ করার পর এক অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় জনসন অ্যান্ড জনসন ১২ অক্টোবর থেকে তাদের টিকা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী মোকাবিলায় একটি কার্যকর ও নিরাপদ টিকার প্রত্যাশা করছে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রে চূড়ান্ত টিকা পরীক্ষায় বা তৃতীয় ধাপের পরীক্ষায় জনসন অ্যান্ড জনসনের টিকাটি চতুর্থ। টিকা পরীক্ষার ক্ষেত্রে জনসন অ্যান্ড জনসনের পরীক্ষাটি সবচেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। এ খবরে সেই আশা আরও উজ্জ্বল হয়ে উঠছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ