২০ অক্টোবর, ২০২০ ০৮:১৮ পিএম
৩৮তম বিসিএস

নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলেন ১৬ চিকিৎসক

নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলেন ১৬ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: ৩৮তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে ১৬ চিকিৎসকসহ মোট ৫৪১ জনকে নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কমিশনের ১১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ৫৪১ জনকে সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে মেডিকেল অফিসার ও সমমান পদে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৬ জন। তাঁরা হলেন: 800509, 214407, 407001, 074996, 076340, 015482, 051723, 074034, 502157, 048265, 029827, 500628, 003037, 205427, 050210, 060438 রেজিস্ট্রেশন নম্বরধারীরা।

এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা/সমমান পদে ১১১ জন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৬২ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা পদে ৩৩ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদে ৮৫ জন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ ৫৩ ক্যাটাগরিতে মোট ৫৪১টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের তালিকা www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক