১৯ অক্টোবর, ২০২০ ০৭:৫২ পিএম

এমডি ও এমএস কোর্সের পরীক্ষার সম্ভাব্য সময়সূচী প্রকাশ

এমডি ও এমএস কোর্সের পরীক্ষার সম্ভাব্য সময়সূচী প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এমডি/এমএস জুলাই-২০ এবং জানুয়ারি-২১ এর ফেইজ- এ ও বি, সনাতনী এমডি/এমএসসহ সকল কোর্সের পরীক্ষার সম্ভাব্য সময়সূচী প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিএসএমএমইউ ও অধিভুক্ত সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ হিন্সটিটিউট এর অধ্যক্ষ/পরিচালক এবং সংশ্লিষ্ট রেসিডেন্ট শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মহামারী করোনাভাইরাসের কারণে জুলাই ২০২০ এবং  জানুয়ারি ২০২১ এর এমডি/এমএস ফেইজ-এ ও বি, এমডি/এমএস সনাতনী কোর্সসমূহ, এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উল্লেখিত সম্ভাব্য সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্ভাব্য সময়সূচীতে বলা হয়,  এমডি/এমএস সনাতনী কোর্সসমূহ, এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমার লিখিত পরীক্ষা আগামী বছর ৯ থেকে ১৪৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এমডি/এমএস ফেইজ-এ ও বি এর মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস এবং ডেন্টাল অনুষদের পরীক্ষা আগামী বছর ১৭ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং এমডি/এমএস ফেইজ-এ ও বি এর বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের পরীক্ষা ২৩ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

এছাড়াও উপরোক্ত কোর্সসমূহের OSPE, SCA, Oral, Practical & Clinical পরীক্ষাসমূহ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২১-এ অনুষ্ঠিত হবে।  পরবর্তিতে এ সংক্রান্ত এক পৃথক নোটিসের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, বিভাগীয় চেয়ারম্যান, অধিভূক্ত সকল মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইন্সটিটিউট এর অধ্যক্ষ/পরিচালকগণ এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত