১৯ অক্টোবর, ২০২০ ০৭:১০ পিএম

টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিকল্প নেই: সায়মা

টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিকল্প নেই: সায়মা

মেডিভয়েস রিপোর্ট: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অব অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজ-অর্ডারের সভাপতি ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসাইন।

আজ সোমবার (১৯ অক্টোবর) ২৮তম ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য’ দিবস উপলক্ষে সিআরপি আয়োজিত ‘আ ডে সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডস: আ মডেল কেয়ার অব বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে সিআরপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সায়মা ওয়াজেদ হোসাইন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের হেলথ প্রফেশনাল বা থেরাপিস্টদের প্রতিবন্ধী ব্যক্তি বা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের হলিস্টিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বল্প সম্পদের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এতে আরও জানানো হয়, এ বছর দিবসটির থিম ‘মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ’। সিআরপি ২০১৪ সাল থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। ২০১৮ সালে কাদুরি চ্যারিটেবল ফাউন্ডেশনের সহায়তায় সংস্থাটি গণকবাড়িতে মানসিক স্বাস্থ্যসেবায় ডে–কেয়ার সেন্টার চালু করে।

অনুষ্ঠানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সিআরপির প্রজেক্ট কো-অর্ডিনেটর অব অকুপেশনাল থেরাপি ডে–কেয়ার সেন্টার ফর পিপল উইথ মেন্টাল হেলথ নিডসের রাজিয়া সুলতানা প্রমুখ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওয়েবিনারে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নিউরো ডেভেলপমেন্টাল ডিজ–অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি, কাদুরি চ্যারিটেবল ফাউন্ডেশন হংকংয়ের সাউথইস্ট এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার রিতা বনমালী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের নন–কমিউনিকেবল ডিজিজ সেন্টারের লাইন ডিরেক্টর মোহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক